News71.com
 Bangladesh
 21 Oct 16, 11:47 AM
 327           
 0
 21 Oct 16, 11:47 AM

দিনাজপুরে আটক ১০ মাদক ব্যবসায়ী।।

দিনাজপুরে আটক ১০ মাদক ব্যবসায়ী।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল, ২৩০ পিস ইয়াবা, ১১৫ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত থেকে আজ সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য ফেরদৌস আহমেদ সাংবাদিকদের জানান, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পৃথকভাবে ৮টি মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন