News71.com
 Bangladesh
 21 Oct 16, 11:18 AM
 257           
 0
 21 Oct 16, 11:18 AM

ঢাকা মেডিক্যালে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরেকজনের মৃত্যু       

ঢাকা মেডিক্যালে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরেকজনের মৃত্যু          

 

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্স চাপায় আহত রমজান আলী মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ মোট ৫ জন নিহত হলেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী মারা যান।

গত শনিবার সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকের সামনে ‘মানব সেবা’ নামের একটি অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জন নিহত হন। তাঁরা হলেন, গোলেনুর বেগম (২৫), তাঁর সাত বছরের ছেলে সাকিব, অন্তঃসত্ত্বা আমেনা বেগম (৩০) ও অজ্ঞাতনামা পুরুষ (৬০)। দুর্ঘটনায় আহত হন গোলনুরের ছয় মাস বয়সী ছেলে আকাশ, আমেনা বেগমের ছেলে সজীব (৮), বাচ্চু মিয়া (৩৫) ও রমজান আলী (৩০)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন