
নিউজ ডেস্কঃ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান। ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, জেলা নির্বাচন অফিসার মেছবাহ উদ্দিন।
বিআরডিবির এআরডিও গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অনিল বনিক, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, সহকারী কমিশনার ভূমি ফাতেমাতুজ জোহরা উপমা, ফুলগাজী থানা অফিসার ইনচার্জ (ওসি) এমএম মোর্শেদ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।