News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:27 PM
 265           
 0
 20 Oct 16, 11:27 PM

হজ্ব ফ্লাইট শেষ হলেও ফিরে আসেননি ৩৬২১ জন হজযাত্রী ।।

হজ্ব ফ্লাইট শেষ হলেও ফিরে আসেননি ৩৬২১ জন হজযাত্রী ।।

নিউজ ডেস্কঃ হজ্ব ফ্লাইট শেষ হলেও ফিরে আসেননি ৩ হাজার ৬২১ জন হজযাত্রী। গত ১৭ই অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শেষ হয়েছে আর সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শেষ হয়েছে ২০ই অক্টোবর। প্রতিবছরের মতো এবারও সৌদিতে থেকে গেছে ৩ হাজারের অধিক হজযাত্রী !

তবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা-সৌদি আরবে চলাচলকারী নিয়মিত ফ্লাইটে কিছু হাজি ফিরছেন। প্রতি বছরই হজে গিয়ে কিছু লোকের ফেরত না আসার ঘটনাটি ঘটে। এরা পালিয়ে গিয়ে সৌদি আরবে অবৈধভাবে কাজ-কর্মে জড়িয়ে পড়েন। এ কাজের সঙ্গে জড়িত থাকে কিছু হজ এজেন্সি। পাঠানো হজযাত্রীর মধ্যে ২ শতাংশের বেশি লোক ফেরত না এলে তা আদমপাচার হিসেবে গণ্য হয় ।

প্রতি বছরই এ অভিযোগে হজ এজেন্সির বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ শেষে ১৯ই অক্টোবর পর্যন্ত ৯৮ হাজার ১৩৭ জন হাজি ফিরে এসেছেন। এ বছর হজে গেছেন মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানহারে হজযাত্রী পরিবহনের কাজটি করছে ।

এ বিষয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল বলেন ‘কিছু কিছু লোক সিডিউল ফ্লাইট ও থার্ড ক্যারিয়ারে আসছেন। থার্ড ক্যারিয়ারে যারা ফিরছেন তাদের তথ্য আমরা ২৫শে অক্টোবরের দিকে পাব।তিনি বলেন, ‘এবার হজে গিয়ে থেকে যাওয়ার সুযোগ নেই। কারণ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বাইরে সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল না ।

তবে সেখানে থেকে গেছে এখনও এমন কোন রিপোর্ট পাইনি। সৌদি ইমিগ্রেশনও ফিরে না আসাদের বিষয়ে ২৫শে অক্টোবরের পর আমাদের তথ্য দেবে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন