
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ ।
গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৬৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২০ গ্রাম হেরোইন, ৩ কেজি ২১৫ গ্রাম ৩২ পুরিয়া গাঁজা, ৫০৬ পিস ইনজেকশন, ১২ বোতল মদ, ১২০ বোতল ফেন্সিডিল , ১৩৩০ পিস চেতনা নাশক ট্যাবলেট ও ১৬ কৌটা চেতনা নাশক হালুয়া উদ্ধার করে পুলিশ ।