News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:22 PM
 320           
 0
 20 Oct 16, 11:22 PM

হতদরিদ্রের মাঝে চাল বিতরণে অনিয়ম

হতদরিদ্রের মাঝে চাল বিতরণে অনিয়ম

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও বালিয়া ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের চালের তালিকায় একই পরিবারের ৭ সদস্যের নাম থাকায় সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে করে হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজি দরে চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম চৌধুরী মুক্তি জানান, কার্ডগুলো সংশোধন করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের নামে যে কার্ড গুলো হয়েছে সেগুলো ফেরৎ নিচ্ছি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস রমেশ চন্দ্র সেন বলেন, এসব অনিয়ম দুর্নীতির জন্য তদন্ত দল গঠনপূর্বক যাচাই বাছাই করা হবে। প্রয়োজনে এসব তালিকা পরির্বতনসহ নতুনভাবে ডিলার নিয়োগের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে আমি একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঠাকুরগাঁও উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন