News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:15 PM
 405           
 0
 20 Oct 16, 11:15 PM

আওয়ামীলীগের সম্মেলনকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বেরোবিতে।

আওয়ামীলীগের সম্মেলনকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বেরোবিতে।

মো: মারুফ ভূঁইয়া : ২০ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার উদ্যোগে একটি আনন্দ মিছিল ও সমাবেশ সভা অনুষ্টিত হয়।এতে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মেহেদী হাসান শিশির,সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল থেকে বিকেল ৫টায় শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদহ্মিন করে বঙ্গবন্ধু হলের নিচে একটি সমাবেশে যোগদান করে।সমাবেশ সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মীহার মাহমুদ শাওন,কামরুল হাসান নোবেল শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ বসুনিয়া,রাজীব মন্ডল,সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম।সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান তাঁর বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের সফলতা কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন