News71.com
 Bangladesh
 20 Oct 16, 09:57 PM
 386           
 0
 20 Oct 16, 09:57 PM

গান গেয়ে মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী পলক ।।

গান গেয়ে মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী পলক ।।

 

নিউজ ডেস্কঃ গান গেয়ে মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে ৩ দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ মঞ্চে ওঠেন ।

দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য শেষে মাইক্রোফোন দিয়ে নেমে যেতে চাইলে গানবাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস প্রতিমন্ত্রী পলককে গান গাওয়ার অনুরোধ করেন। এ সময় দর্শকদের পক্ষ থেকেও অনুরোধ আসে। পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাইক্রোফোন হাতে নিয়ে সঙ্গীতশিল্পী বালামের দলের সাথে গান গাইতে শুরু করেন ।

ডিফারেন্ট টাচ ব্যান্ডের জনপ্রিয় গান 'শ্রাবণের মেঘ গুলো জড়ো হলো আকাশে...' ও আজম খানের বাংলাদেশ গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। এ সময় তুমুল করতালি দিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অভিনন্দন জানান। গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’উদ্বোধন করা হয়। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন