News71.com
 Bangladesh
 20 Oct 16, 09:23 PM
 329           
 0
 20 Oct 16, 09:23 PM

আওয়ামিলীগের সম্মেলন উপলক্ষে মোরেলগঞ্জে যুবলীগের মিছিল

আওয়ামিলীগের সম্মেলন উপলক্ষে মোরেলগঞ্জে যুবলীগের মিছিল

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে মিছিল ও পথসভা করেছে যুবলীগ। আজ বিকাল ৫টায় উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজামের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আ. লীগ অফিসের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, শ্রমিকলীগ নেতা জালাল উদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন