News71.com
 Bangladesh
 20 Oct 16, 09:22 PM
 356           
 0
 20 Oct 16, 09:22 PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার নির্ধারণ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার নির্ধারণ

 

নিউজ ডেস্কঃ গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের পরিবর্তে এখন থেকে বৃহস্পতিবার ও শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। কামরুন নাহার জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ঢাকা থেকে যাতায়াত করেন। তাছাড়া অনেক শিক্ষার্থী ডুয়েটে থিসিস করেন ।

বৃহস্পতিবার ঢাকায় ট্রাফিক জ্যাম বেশি থাকে। ফলে যাতায়াতে বেশ অসুবিধা হয় শিক্ষক, শিক্ষার্থীদের। এ কারণে ৩ই মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যায়ের সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭শে অক্টোবর বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন