News71.com
 Bangladesh
 20 Oct 16, 07:08 PM
 266           
 0
 20 Oct 16, 07:08 PM

ঝালকাঠিতে প্রেমের ফাঁদ পেতে ডাকাত গ্রেফতার

ঝালকাঠিতে প্রেমের ফাঁদ পেতে ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক : ঝালকাঠির রাজাপুর ও ভান্ডারীয়া থানায় খুন-ডাকাতিসহ একাধিক মামলার আসামি ডাকাত জামাল হোসেন ওরফে ছোট্টকে (৩০) প্রেমের জাল পেতে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, রাজাপুর থানার নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত জামাল হোসেন ওরফে ছোট্ট ডাকাতের বিরুদ্ধে রাজাপুর-ভান্ডারীয়া থানাসহ বিভন্নি থানায় খুন- ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ পুলিশ তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন