
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আওয়ামিলীগকে ধন্যবাদ জানাচ্ছি। দাওয়াত পেয়েছি, যাওয়ার বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আগামী শনিবার অনুষ্ঠেয় আওয়ামিলীগের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর তিনি আজ একথা বলেছেন।
আওয়ামী লীগের সম্মেলন নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমরা আশা করি, এই সম্মেলন থেকে বাংলাদেশে যে গণতন্ত্র হারিয়ে গেছে, সেইগণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। আজ সকালে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সম্মেলনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ফখরুলের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। তারা ফখরুলের সঙ্গে দেখা করেন।