News71.com
 Bangladesh
 20 Oct 16, 06:48 PM
 335           
 0
 20 Oct 16, 06:48 PM

দক্ষতা, নিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ময়মনসিংহে ৫৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার ।।

দক্ষতা, নিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ময়মনসিংহে ৫৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার ।।

নিউজ ডেস্কঃ দক্ষতা, নিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ময়মনসিংহের ৫৩ পুলিশ কর্মকর্তাকে ৬২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে । আজ বৃহস্পতিবার (২০ই অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর পুলিশ লাইন্স মিলনায়তনে ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্তারুজ্জামান, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ, ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন, ফুলবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন চন্দ্র নাগ, ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফয়েজুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এ নেওয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের সময় জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভালো কাজের প্রতি তাদের আগ্রহ বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন