News71.com
 Bangladesh
 20 Oct 16, 06:38 PM
 322           
 0
 20 Oct 16, 06:38 PM

আওয়ামিলীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপি নেত্রী খালেদা ও ফখরুল আমন্ত্রিত

আওয়ামিলীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপি নেত্রী খালেদা ও ফখরুল আমন্ত্রিত

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ  সকাল সোয়া ১১টায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আমন্ত্রণপত্র নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহ-সম্পাদক রিয়াজুল কবীর কাওসার, হাসান তারিক আরিফ ও আনিসুর রহমান।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদল মির্জা ফখরুলের সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হাতে তুলে দেয়। এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময় করে তাদের আপ্যায়ন করেন। আগামী ২২ অক্টোবর এই সোহরাওয়ার্দী উদ্যােনেই ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনব্যানপী কাউন্সিল অধিবেশনও হবে এখানেই।

মৃনাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, “আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানাতে এখানে এসেছি, দাওয়াত দিয়েছি। আশা করি তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমাদের সম্মেলনে যোগদান করবেন।” উল্লেখ্য আওয়ামিলীগের এই সন্মেলনে বিএনপি ছাড়াও অন্য রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

“গণতন্ত্রের চর্চা ও রীতিনীতিকে সামনে রেখে আমরা আমাদের জাতীয় সম্মেলনে দেশের সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। স্বাধীনতাবিরোধী শক্তি, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত কোনো শক্তি অথবা এদেশের সাবভৌমত্ব ও স্বাধীনতা যারা বিশ্বাস করে না ছাড়া সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি।”

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হলেও তারা যোগ দেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন