
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনার বিষয়টিকে জাতীয় দুর্যোগ হিসেবে চিহ্নিত করে এ ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলানায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও জাহানারা কাঞ্চনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। সংবাদ সম্মেলনে তিনি নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য চালক, মালিক, যাত্রীসহ নীতি নির্ধারক ও সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য পারস্পরিক দোষারোপ না করে দুর্ঘটনার কারণ জানতে হবে এবং সবাইকে নিয়ম মানতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নিরাপত্তা আইনে দুর্ঘটনার সর্বোচ্চ ও সর্বনি¤œ শাস্তির বিষয়টি সুষ্পষ্টভাবে সন্নিবেশিত করতে হবে। আইনে দুর্ঘটনার জন্য দায়ী ব্যাক্তির সর্বোচ্চ শাস্তি ১০ বছর করা এবং তা জামিন অযোগ্য করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২২ অক্টোবর শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র্যাআলীর আয়োজন করা হয়েছে। গত ১ অক্টোবর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এবারের সড়ক নিরাপত্তা দিবসের সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি শুরু হয়। সংগঠনের যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল এ সময় বক্তব্য রাখেন।