
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মুতাচ্ছির বিল্লাহ ওই গ্রামের আবুল কাসেম গাজীর ছেলে।
নূরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের জানান, দুই ভাই আখ খাওয়াকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বড় ভাই মাসুম বিল্লাহ লাঠি দিয়ে ছোট ভাই মুতাচ্ছির বিল্লাহর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।