News71.com
 Bangladesh
 20 Oct 16, 06:24 PM
 304           
 0
 20 Oct 16, 06:24 PM

শৈলকুপায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত

শৈলকুপায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে আতিয়ার খাঁ (৫০) নামে একজন নিহত ও কমপক্ষে ১৫ আহত হয়েছেন। আজ বিকালে উপজেলার দেবিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, ওই গ্রামের মতলেব খাঁ ও শাহাজানের মধ্যে আধিপত্য নিয়ে  বিরোধ ছিল। সকালে একটি মেয়েলি ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিকাল ৩টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলেই আতিয়ার খাঁ নিহত হন। খবর পেয়ে পুলিশ ওই গ্রামে গিয়ে লাশ উদ্ধার করে শৈলকুপা থানায় নিয়ে যায়। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন