
নিউজ ডেস্কঃ বকেয়া না দেওয়ায় বন্ধ করে দেওয়ার ঘোষণার মধ্যে সিটিসেল কার্যালয়ে র্যারব-পুলিশকে নিয়ে ঢুকেছে বিটিআরসির একটি দল। আজ বিকাল পৌনে ৫টার দিকে বিটিআরসির পরিচালক (এনফোর্সমেন্ট) এয়াকুব আলী ভূইয়াকে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় প্যা সিফিক সেন্টারে ঢুকতে দেখা যায়।
তার সঙ্গে পুলিশ ও র্যা বের কয়েকজন কর্মকর্তা ভেতরে ঢুকেছেন, কয়েকজনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কী কারণে সিটিসেলের কার্যালয়ে, সে বিষয়ে বিটিআরসির কোনো কর্মকর্তা মুখ খোলেননি।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সন্ধ্যার ৬টায় একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
বিটিআরসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কী নিয়ে এই সংবাদ সম্মেলন, সে বিষয়ে মুখ খোলেননি কর্মকর্তারা।