News71.com
 Bangladesh
 20 Oct 16, 05:49 PM
 286           
 0
 20 Oct 16, 05:49 PM

রাজশাহীতে বিশেষ অভিযানে ৪ জামায়াত ও শিবির কর্মীসহ গ্রেফতার ৫০ ।।

রাজশাহীতে বিশেষ অভিযানে ৪ জামায়াত ও শিবির কর্মীসহ গ্রেফতার ৫০ ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৪ জামায়াত ও শিবির কর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ৪ জামায়াত-শিবির কর্মী হলেন, মিনহাজুল আবেদীন মিনহাজ (২৮), রাবিবুল আল আমিন দিপু (২৫), আবু বক্কর সিদ্দিক (৪৩) ও বেলাল হোসেন (৩৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে আগের দায়ের করা নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া বিশেষ এই অভিযানে ২১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছেন আরো ১৬ জন। অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিল, সাড়ে ৮ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা, ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৭ জন, মতিহার থানা ১২ জন, শাহমখদুম থানা ৪জন এবং নগর ডিবি ৫জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন