
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতা ও মদদদাতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা গাজী সোহেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র দে, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, অভিজিৎ কুন্ডু টুটুল, প্রভাষ বর্ধন, ছাত্রলীগ নেতা শেখ মাসুদ রানা, শাহিনুর রহমান, খান আবুল বাশার, মাহবুবুল আলম খালিদ, মনিরুজ্জামান, মুসা ঢালী, উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, মেফতাজুল হক সাগর, বাদশা খান, তানভীর আহমেদ, ফিরোজ, রবিউল ইসলাম, প্রসেনজিৎ, জাফর শেখ, সবুজ গাজী, মিল্টন গাজী, রাসেল শেখ, সৈকত আকুঞ্জি, দেলোয়ার হোসেন, মিলন শেখ, আঃ রব, শাওন, ফয়সাল, আরাফাত, শুভ, এনাম, মকবুল, লিমন, আকবর, তাজ, দিদার, আমিনুর, শামু প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ প্রশাসনের নিকট উক্ত ঘটনার সাথে জড়িত হুমকিদাতা ও মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তি