
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতা ও মদদদাতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডুমুরিয়া কলেজ ছাত্রলীগ। বৃহষ্পতি বার (২০ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে ডুমুরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম সেতুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মাসুদ রানার পরিচালনায়, সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগনেতা সোহেল আহম্মেদ লিটন, গোলাম মওলা, আল আমিন গাজী, রাসেল সরদার, কাজী ফাহাদ, মোল্যা তানভির, গাজী মিল্টন, তুহিন খান, মুন্না গাজী, তরিকুল ইসলাম, ইয়াসিন শেখ, ইমন, প্রান্ত, সাগর, সাইফুল্লা, নাহিদ, তুর্য, নয়ন, সাইমন, মিঠু, রাজু, সহ আরও অনেকে। নেতৃবৃন্দ প্রশাসনের নিকট উক্ত ঘটনার সাথে জড়িত হুমকিদাতা ও মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তি