
নিউজ ডেস্কঃ রাজধানীতে বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টি চক্রের ১৭ জন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছন ডিএমপি মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান। তিনি জানান, আটককৃতরা খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে মালামাল নিয়ে যেত।
আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এসি হাফিজুর।