
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ডিটি রোড থেকে ৪০ কেজি গাঁজাসহ মো. সেলিম উদ্দিন (৪২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাতে ডিটি রোডের হাজী ফজর আলী মুন্সি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি সেলিম উদ্দিন একই এলাকার মৃত হাজী আবু জাফরের ছেলে।
মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব গাঁজাগুলো কুমিল্লা থেকে পাইকারি দরে কিনে বেশি দামে বিক্রি করার জন্য চট্টগ্রাম নগরীতে নিয়ে এসেছিল সে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।