News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:25 AM
 349           
 0
 20 Oct 16, 11:25 AM

বেনাপোল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক ৪৯ বাংলাদেশি।।

বেনাপোল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক ৪৯ বাংলাদেশি।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৪৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ সকাল ৮টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল-দৌলতপুর সড়কের গাড়িপাড়া নামক স্থান থেকে তাদের আটক কর‍া হয়।

যাদের মধ্যে পাঁচ শিশু, ১৪ নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে। বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোলের গাতিপাড়া থেকে ৪৯ বাংলাদেশি আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল্লা ওয়াফি সকাল ৯টার দিকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে। পুলিশ পরে তাদের যশোর আদালতে সোপর্দ করবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় পাচারকারীদের অবৈধ লেনদেনের সম্পর্ক থাকায় সবসময় পাচারকারীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। এতে সীমান্তে প্রতিনিয়ত অবৈধ পারাপার ও পাচারের ঘটনা ঘটছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন