News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:21 AM
 305           
 0
 20 Oct 16, 11:21 AM

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

 

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ  সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছাই রংয়ের গেবাইডিং প্যান্ট এবং সাদা-লাল ও কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনর সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন