News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:01 AM
 303           
 0
 20 Oct 16, 11:01 AM

বিভিন্ন কারনে বন্ধ হয়ে যাওয়া ২২ ইউপিতে ভোট ১২ নভেম্বর

বিভিন্ন কারনে বন্ধ হয়ে যাওয়া ২২ ইউপিতে ভোট ১২ নভেম্বর

নিউজ ডেস্কঃ অনিয়ম, ঘূর্ণিঝড় এবং প্রার্থীর ভোট সমান হওয়ায় আটকে যাওয়া ২২টি ইউপিতে আগামী ১২ নভেম্বর পুনরায় ভোট হবে। নির্বাচন কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে বুধবার সাংবাদিকদের জানান ইসির উপ সচিব ফরহাদ আহাম্মদ খান। গত ৪ জুন শেষ ধাপে এসব ইউপিতে ভোটের দিন নির্ধারিত ছিল।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সাংসদের মারধরের পর ১১ ইউপিতে ভোট স্থগিত করা হয়। এছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতির কারণে আরও তিন ইউপির ভোটও বন্ধ রাখা হয়। ইসি কর্মকর্তা ফরহাদ বলেন, এই ১৪টির মধ্যে বাঁশখালী উপজেলার সাধনপুর বাদে বাকি ১৩টি ইউপিতে চেয়ারম্যা নসহ সব পদে পুনঃভোটহবে ১২ নভেম্বর।

অন্যাবন্য্ জেলায় আটকে থাকা আরও ৯টি ইউপিতেও একই দিন পুনঃভোট হবে। " এসব ইউপিতে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত হয়েছিল, সে পর্যায় থেকে কার্যক্রম শুরু হবে। প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে; নতুন করে প্রার্থিতার সুযোগ নেই,” বলেন তিনি।

২২ ইউপি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনা, মনোহরগঞ্জের সরসপুর, সুন্দরগঞ্জের কাপাসিয়া, বাঁশখালীর খানকাবাদ, গন্ডামারা, ছনুয়াসহ ১৩টি, উল্লাপাড়ার বড়হর, বেলকুচির বড়ধুল, চৌহালির ঘোরজান, সিরাজগঞ্জের কাওয়াকোলা, শাহজাদপুরের গালা।

৩১ অক্টোবর আরও ৪ ইউপি নির্বাচন : ইসির উপ সচিব ফরহাদ খান জানান, মাদারীপুর সদরের ঘটমাঝি ও কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ এবং সমভোট পাওয়া শাহাজাদপুরের রূপবাটি, রায়গঞ্জের ধুবিলইউপি’র ভোট রয়েছে ৩১ অক্টোবর।

১৯ নভেম্বর ঝলম দক্ষিণে ভোট : কুমিল্লার মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউপিতে চেয়ারম্যারনসহ সব পদে ১৯ নভেম্বর ভোট হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ তফসিল দেবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন