News71.com
 Bangladesh
 20 Oct 16, 10:54 AM
 303           
 0
 20 Oct 16, 10:54 AM

পার্বত্য শহর রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ।। ব্যাপক ক্ষয়-ক্ষতি

পার্বত্য শহর রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ।। ব্যাপক ক্ষয়-ক্ষতি

 

নিউজ ডেস্কঃ রাঙামাটি শহরের কে কে রায় সড়কের রাজবন বিহার সংলগ্নে তিনটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। গতকাল বুধবার (১৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় এ দূর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, নির্মেষ চাকমার দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

নির্মেষ চাকমা বলেন, সামনে কঠিন চিবর দান উপলক্ষে আমার দু’টি দোকানে ৫ লাখ টাকার নতুন মালামাল ক্রয় করেছি। আজকে আগুন লেগে সব ছাই গেছে। আমি এখন পথে বসে গেছি।

শ্রীতি চাকমা বলেন, আমার মুদির দোকান ও একটি মোটর সাইকেল পুড়ে গেছে। ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্যাংক এশিয়া রাঙামাটি ইনচার্জ উজ্বল চাকমা  বলেন, আমার বাসার কোনো মালামাল বের করতে পারিনি। আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

লাকার বাসিন্দা কবি ভদ্র চাকমা বলেন, এ বাড়িটির মালিক আব্দুর রহমান। তিনি তিনটি দোকান ও একটি ফ্যামেলি বাসা ভাড়া দিয়েছেন। এ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বাসা পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি তার।

রাঙামাটি ফয়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম  বলেন , বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তা আপাতত বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন