
নিউজ ডেস্কঃ সুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা র্যাবের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বরগুনা সার্কিট হাউজ ময়দানে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব-৮’র মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবে ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত থাকবেন। র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সাগর বাহিনীর প্রধান আলমগীর হোসেন খোকনসহ ১৩ জলদস্যু আত্মসমর্পণ করতে যাচ্ছে। তারা আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেবে ।
জানাগেছে বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবন কেন্দ্রীক বিভিন্ন পয়েন্টে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোষ্টগার্ড, র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার অভিযানের ফলে এ সময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয় ।