
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রুমন (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাচোল-গোমস্তাপুর সড়কের কাজলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহত রুমন নাচোল উপজেলার কালইর রেললাইন পাড়ার গুড় ব্যবসায়ী আনারুল হকের ছেলে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ।