News71.com
 Bangladesh
 20 Oct 16, 09:50 AM
 324           
 0
 20 Oct 16, 09:50 AM

বাংলাদেশ আওয়ামিলীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ইউরোপ আওয়ামিলীগের নেতাকর্মীরা এখন ঢাকায় ।।

বাংলাদেশ আওয়ামিলীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ইউরোপ আওয়ামিলীগের নেতাকর্মীরা এখন ঢাকায় ।।

 

নিউজ ডেস্কঃ আগামী শনি ও রোববার (২২ ও ২৩ অক্টোবর) অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামিলীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামিলীগের নেতৃবৃন্দরা ঢাকায় পৌঁছেছেন। সাজ সাজ রবে সজ্জিত ঢাকা শহরে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামিলীগ নেতারা এখন খুব ব্যস্ত সময় পার করছেন ।

ধানমন্ডি দলীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত সর্ব ইউরোপিয়ান আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এমএ গনির নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আড্ডাবাজি ও ইউরোপ আওয়ামিলীগের ডেলিগেট লিস্ট সম্পূর্ণ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শামীম হক ।

ইতোমধ্যে যারা ঢাকায় উপস্থিত হয়েছেন তারা হলেন ফ্রান্স আওয়ামিলীগের সাবেক সভাপতি বেনজির সেলিম ও নাজিম উদ্দিন আহমেদ, ইতালি আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, পর্তুগাল আওয়ামিলীগের সাবেক সভাপতি রাফি উল্লাহ ও মহসিন উদ্দিন ভূঁইয়া, জার্মান আওয়ামিলীগের জাহিদুল ইসলাম পুলক, তুরস্কের প্রিন্স মাহমুদ, বেলজিয়ামের বজলুর রাশিদ বুলু, ডেনমার্ক আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামিলীগের সভাপতি শাকিল খান পান্না, বার্সেলোনা আওয়ামিলীগের সভাপতি নূরে জামাল খোকন, গ্রিস আওয়ামিলীগের রায়হান খান ও জুলহাস মিয়া, আয়ারল্যান্ড আওয়ামিলীগের সভাপতি মোনায়েম রানাসহ আরো অনেকে ।

\

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন