
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বালুরটালের সিএনবি এলাকায় অগ্নিকাণ্ডে একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। আজ ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার রূপন কান্তি বিশ্বাস সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুই কক্ষ বিশিষ্ট একটি কাঁচা ঘর পুড়ে গেছে। এটি গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহার করা হতো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।