News71.com
 Bangladesh
 20 Oct 16, 12:07 AM
 269           
 0
 20 Oct 16, 12:07 AM

সন্ত্রাসীদের জন্য বিএনপি হাহাকার করছে ।। প্রধানমন্ত্রী

সন্ত্রাসীদের জন্য বিএনপি হাহাকার করছে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদবিরোধী অভিযানের সত্যতা নিয়ে বিএনপি নেতাদের তোলা প্রশ্নকে সন্ত্রাসীদের জন্য তাদের ‘হাহাকার’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক মানুষের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের আঘাত দেয়াতে অসুবিধা কিসের- সে প্রশ্ন রেখেছেন তিনি ।

এর মধ্যদিয়ে তারা অপরাধীদের প্রশয় দিচ্ছেন মন্তব্য করে বিএনপি নেতাদের সতর্ক করে তিনি বলেছেন, অপরাধীদের প্রশয় দেয়া আর অপরাধ করা একই কথা। আওয়ামিলীগের ২০তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন সামনে রেখে গণভবনে আজ বুধবার সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে কথা বলেন শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের নিরাপত্তা দেয়া যেহেতু আমাদের দায়িত্ব, সেহেতু দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা আমাদের দায়িত্ব… যে কোনো মূল্যে আমরা তা রক্ষা করবো। আমাদের কথা স্পষ্ট- ‘জিরো টলারেন্স টু টেরোরিজম’ ।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসকে আমরা কোনো মতেই প্রশয় দেবো না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো ।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “কিন্তু আমরা একটা জিনিস লক্ষ করেছি। যখনই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, যখন কেউ মৃত্যুবরণ করে তখন কেন যেন বিএনপি নেত্রী ও তার দলের লোকেরা হাহাকার হরে ওঠে ।

বিএনপি নেতৃত্বের মধ্যে সন্ত্রাসী ও জঙ্গিদের মদদ দেয়ার প্রবণতা দেখা যায় মন্তব্য করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে গেলে বিএনপি জঙ্গিদের পক্ষ নিয়ে সাফাই গাইতে শুরু করে। তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়া হলো এই প্রশ্ন তাদের। “যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি। বিচার হলেই এর প্রতিবাদ…যারা যুদ্ধাপরাধীদের পক্ষে, তাদের সমর্থন করছে, লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়ে মন্ত্রী বানিয়ে মর্যাদা দিয়েছে, তাদের বিচার ইনশাআল্লাহ একদিন বাংলার মাটিতে করতে হবে। তাদের বিচার হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন