News71.com
 Bangladesh
 19 Oct 16, 11:54 PM
 279           
 0
 19 Oct 16, 11:54 PM

আওয়ামিলীগের নতুন কমিটিতে পদ বাড়ছে

আওয়ামিলীগের নতুন কমিটিতে পদ বাড়ছে

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের এই সম্মেলন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, “সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশে অভূতপূর্ব সাড়া জেগেছে।”আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে সংশোধনী আনার পক্ষে মত দিয়ে তিনি বলেন, “আগের ঘোষণাপত্র অনেকাংশেই আমরা বাস্তবায়ন করে ফেলেছি। জনসংখ্যা বাড়ছে, সেজন্য গঠনতন্ত্রের পরিবর্তন আনতে হবে।”

আওয়ামী লীগের পরবর্তী গঠনতন্ত্রের খসড়ায় সভাপতিমণ্ডলীর চারজন সদস্য, কার্যনির্বাহী সংসদের দুজন সদস্য এবং একজন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই বৈঠক দলটির বর্তমান কমিটির সর্বশেষ বৈঠক। তবে বুধবার শেষ তা হবে না, পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হওয়া পর্যন্ত এই বৈঠক মুলতবি থাকবে।

নতুন নেতৃত্ব নির্বাচনের পর এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে বলে জানান শেখ হাসিনা । কাউন্সিলে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে এই বৈঠক বসবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন