News71.com
 Bangladesh
 19 Oct 16, 11:46 PM
 285           
 0
 19 Oct 16, 11:46 PM

সবকিছু বিবেচনায় সম্মেলনের নিরাপত্তা দেয়া হবে ।। ডিজি র‍্যাব বেনজির আহম্মেদ

সবকিছু বিবেচনায় সম্মেলনের নিরাপত্তা দেয়া হবে ।। ডিজি র‍্যাব বেনজির আহম্মেদ

 

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের আসন্ন জাতীয় সম্মেলন ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি (থ্রেট) নেই। তবে সবকিছু বিবেচনায় নিয়েই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যা ব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ।

আজ বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মঞ্চ ও এর আশেপাশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। র্যা ব ডিজি জানান, সম্মেলন ঘিরে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।

র্যাবের ডগ স্কোয়াডসহ র্যা ব সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা দেবে। উৎসবমুখর পরিবেশে সবাই অংশগ্রহণ করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থ্য গ্রহণ করা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন