News71.com
 Bangladesh
 19 Oct 16, 08:29 PM
 300           
 0
 19 Oct 16, 08:29 PM

দিনাজপুরের মাটিতে কোনো মাদক বিক্রেতা-সেবকের ঠাই হবে না ।। পুলিশ সুপার হামিদুল আলম

দিনাজপুরের মাটিতে কোনো মাদক বিক্রেতা-সেবকের ঠাই হবে না ।। পুলিশ সুপার হামিদুল আলম

 

নিউজ ডেস্কঃ দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, দিনাজপুরের মাটিতে মাদক কিক্রেতা ও সেবকের ঠাই হবে না। যেই দলের হোক না কেন যতবড় মাদক ব্যবসায়ী হোক না কেন তার স্থান হবে কারাগারে।

আজ বুধবার দুপুরে ফুলবাড়ীতে থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সুধিজনদেরকে নিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলকল্পে কাজ করা হবে। দিনাজপুরের মাটিতে কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা পরিদর্শক মোকসেদ আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, আওয়ামিলীগের উপজেলা কমিটির সভাপতি হায়দার আলী শাহ এবং সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাংবাদিক রজব আলী, ফুলবাড়ী ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান হিটলার।

এছাড়া আরো বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলার আবু ফরহাদ বাচ্চু, খয়েরবাড়ী ইউপির মহিলা সদ্যসা রাবেয়া বেগম, ফুলবাড়ী পৌর শহরের মাদক নির্মূল কমিটি জাগ্রতমা’র সদস্যা মোছাম্মদ শিরিন আক্তার, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, শিবনগর ইউপির সদস্য শহিদুল ইসলাম মজনু, ফুলবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ নিরঞ্জন কুমার রায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন