News71.com
 Bangladesh
 19 Oct 16, 08:05 PM
 277           
 0
 19 Oct 16, 08:05 PM

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে জাপানের মারুহিশা গ্রুপের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে জাপানের মারুহিশা গ্রুপের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

 

নিউজ ডেস্কঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে সচিবালয়স্থ তার অফিস কক্ষে জাপানের স্বনামধন্য মারুহিশা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কিমিনোবু হিরাইশি এ সৌজন্য সাক্ষাত করেছেন।এ সময় দু’ দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, সংস্কৃতি বিনিময়সহ সংস্কৃতিসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার ও মারুহিশা গ্রুপের ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক ওয়াকেন ওকামুরা এসময় উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে মারুহিশা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও জাপান পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। সুদীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে জাপান বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশও সবসময় জাপানের পাশে থেকেছে। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি আবহমান, ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য জাপানের থেকেও প্রাচীন। কিন্তু জাপানের জনগণ বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তেমনভাবে জানেনা।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও জাপান অত্যন্ত আন্তরিকভাবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। সরকারিভাবে জাপানের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চলমান রয়েছে। এর আওতায় জাপানের সাংস্কৃতিক দল বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক দলও জাপান সফর করছে। এর মাধ্যমে দু’দেশের বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন