News71.com
 Bangladesh
 19 Oct 16, 07:29 PM
 272           
 0
 19 Oct 16, 07:29 PM

ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়ের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়া সদরে এক গৃহবধূ ও তার দশ বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, বুধবার সদরের মালিহাতা গ্রামের বাড়িতে সরুফা বেগম (৩০) ও মারুফ বেগমের (১০) লাশ পাওয়া যায়।

সরুফা সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রামের রিকশা চালক বাচ্চু মিয়ার স্ত্রী এবং স্থানীয় একটি অটো রাইস মিলের শ্রমিক ছিলেন।  ঘটনার পর থেকে বাচ্চু মিয়া পলাতক রয়েছেন বলে এসআই ইশতিয়াক জানান।

তিনি বলেন, গত বছর সরুফা বেগমের সঙ্গে বাচ্চু মিয়ার দ্বিতীয় বিয়ে হয়। সরুফার প্রথমপক্ষে মেয়ে মারুফাকে নিয়ে বাচ্চু ও সফুরা মালিহাতা গ্রামে বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

তিনি বলেন, সকালে সরুফা মিলে না যাওয়ায় তার সহকর্মীরা সরুফার বাড়ি গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। তাদের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি মেম্বার ফারুক মিয়াকে জানালে তিনি সদর থানায় খবর দেন।

পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে দুজনের লাশ উদ্ধার করে। তাদের দুজনের গলায় ওড়না পেঁচানো ছিল বলে এসআই ইশতিয়াক জানান।

লাশ ময়নাতদন্তের সদর হাসপাতালে পঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন