News71.com
 Bangladesh
 19 Oct 16, 07:21 PM
 275           
 0
 19 Oct 16, 07:21 PM

নিখোঁজের ৪ দিন পর জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ নওগাঁ সদর উপজেলার দুর্গাপুরে একটি জলাশয়ে স্বপন হোসেনের (২১) লাশ পাওয়া যায় বলে মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম জানান। স্বপন ওই উপজেলার শালুকা গ্রামের আবুল হোসেনে ছেলে। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ছিলেন। এ ঘটনায় আব্দুল্লা আল নোমান ওরফে চান নামের এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্বপনকে হত্যার কথা স্বীকার নোমান করেছেন বলে জানান পরিদর্শক শামসুল আলম। তিনি  বলেন, ব্যাক্তিগত টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে চান ও স্বপনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার (১৫ অক্টোবর) স্বপনের বাড়িতে দুই জনের মধ্যে কথা কাটাকাটি  হয়। পরে বিকালে শহরের ইঁদুরবটতলী মহল্লায় চানের ভাড়া বাসায় দুই জনের মধ্যে আবার হাতাহাতির ঘটনাও ঘটে।

“এক পর্যায় চান ক্ষিপ্ত হয়ে স্বপনকে মারধর করে গলা চেপে ধরে তাকে হত্যা করেন। পরে লাশ গুম করার জন্য ওইদিন রাতেই জলাশয়ের কুচুরীপানায় ফেলে দেন।” তিনি বলেন, এদিকে ১৫ অক্টোবর বিকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর স্বপন আর বাড়ি ফিরে আসেনি জানিয়ে তার স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

“পুলিশ অনুসন্ধান চালিয়ে চান মিয়াকে আটক করে। পরে চান মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী স্বপনের লাশ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন হোসেন বাদী হয়ে চান মিয়ার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন