News71.com
 Bangladesh
 19 Oct 16, 07:18 PM
 282           
 0
 19 Oct 16, 07:18 PM

কমলনগরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তঃ যুবকের কারাদন্ড।।

কমলনগরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তঃ যুবকের কারাদন্ড।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় শামছুর রহমান স্বপন (২৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড‍ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা এ আদেশ দেন।

স্বপন উপজেলার পূর্ব চর মার্টিন গ্রামের শফিক উল্লাহর ছেলে।

মাসুদুর রহমান মোল্লা সাংবাদিকদদের বলেন, দীর্ঘদিন ধরে হাজিরহাট উপকূল কলেজের একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিলো স্বপন। ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবকে জানালে তিনি এদিন থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাকে আটক করে। দুপুরে স্বপন ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে এ দণ্ড দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন