News71.com
 Bangladesh
 19 Oct 16, 07:05 PM
 308           
 0
 19 Oct 16, 07:05 PM

২০১৭ সালের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শেষ হবে।।

২০১৭ সালের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শেষ হবে।।

নিউজ ডেস্কঃ ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে নয় কোটি ভোটারের জাতীয় পরিচয়পত্র ফিরিয়ে নিয়ে স্মার্টকার্ড বিতরণ শেষ হবে। ইতোমধ্যে রাজধানী ঢাকা এবং কুড়িগ্রাম জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় বিতরণ করা হবে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী এসব কথা বলেন।

এ সময় তিনি জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচন করতে চায়। এজন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের জন্য খুব শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।

এ সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বেনাউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার সরকার উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সোনামসজিদ স্থলবন্দর, ঐতিহাসিক সোনামসজিদসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন