
নিউজ ডেস্ক : সিলেটে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মুন্সীগঞ্জের সিরাজদীখানে দশম শ্রেণির ছাত্রী তাহমিনা জাহান আখির(১৬) উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একদিন পার হলেও কাউকে আটক বা এর কোন কিনারা করতে পারেনি পুলিশ। এ দিকে পরিবার থেকে বিচারের দাবী জানালেও এ ঘটনার কারন বলতে পারছেন না কেউই।
জেলার সিরাজদিখান উপজেলার চোর মর্দন গ্রামের মো:তফিজুদ্দিনের মেয়ে তাহামিনা জাহান আখি উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। তার স্কুলে পরীক্ষা চলছিল। সে প্রতিদিনের ন্যায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বিকেলে দুইজন মুখোসধারী দুর্বৃত্ত ধারালো ছোরা আর চাপাতি নিয়ে তার উপর হামলা চালিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এক পর্যায়ে আখি মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে দুর্বৃতরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর সহায়তায় আখিকে সন্ধ্যার দিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে রাতেই আখিকে অপারেশন থিয়েটারে নিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা জখমগুলিতে সেলাই দেওয়া হলেও এখনও আখির জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার। জ্ঞান না ফেরা পর্যন্ত তার অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছুই বলতে পারছেনও না তারা। শরীরে বেশ কয়েকটি কোপানো জখমের কারনে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরন হয়েছে বলেও জানান তার স্বজনেরা।
কেন বা কি কারনে আখির উপর এমন বর্বরোচিত হামলা সে সম্পর্কে স্কুল শিক্ষক,সহপাঠি বা তার পরিবারের কেউ কিছুই বলতে পারছেন না। তবে স্কুলের শিক্ষক,সহপাঠিসহ সকলেই এই হামলার তিব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন। রসুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ তালুকদার এ ঘটনার নিন্দা জানিয়ে এর সুবিচার চান সরকারের কাছে।
তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও এই ঘটনার দোষী কাউকে আটক বা এর কোন রহস্য উদঘাটন করতে না পারায় এলাকার বাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এএসপি শ্রিনগর সার্কেল সামসুজ্জামান বাবু বলেছেন, "এই বিষয় আমরা তৎপর রয়েছি। তাহমিনা জাহান আখি একটু সুস্থ্য হলেই আমরা তার সাথে কথা বলে রহস্য উদঘাটন করতে পারবো এবং দোষিদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে পারবো। তবে অনেকে ধারনা করছে এটি কোন প্রেম গঠিত ঘটনার জেরে হতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।"
একের পর এক স্কুল ও কলেজ ছাত্রীদের উপর এমন বর্বরোচিত হামলায় আতংকিত হয়ে পড়েছে স্কুল ও কলেজের ছাত্রীরাসহ তাদের অবিভাবকরাও। তাদের দাবী এ সমস্ত ঘটনার সঠিক তদন্ত ও সুষ্ঠ বিচার হওয়া দরকার। তা না হলে সকলেই মহা দুশ্চিন্তায় থাকতে হবে। তাই সকলের দাবী এর কঠোর বিচার নিশ্চিত।