News71.com
 Bangladesh
 19 Oct 16, 06:50 PM
 307           
 0
 19 Oct 16, 06:50 PM

নীলফামারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

নীলফামারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

 

নিউজ ডেস্ক: নীলফামারী শহরে সড়ক প্রশস্থকরণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা। আজ  বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়-কলেজ স্টেশন সড়কে এ অভিযান চলে। অভিযানে দেড় কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

নীলফামারী পৌরসভা কর্তৃপক্ষ জানায়, গুরুত্বপূর্ণ ওই সড়কের যানজট নিরসনে সড়ক প্রশস্থকরণের লক্ষ্যে নীলফামারী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে পুলিশ ও পৌরসভার কর্মচারীরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, কাউন্সিলর গোলাম কিবরিয়া, আব্দুল জলিল, বাদশা আলমগীর, কলিম উদ্দীনসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এললাকাবাসী জানায়, ওই সড়কে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল, নার্সিং  ইনিস্টিটিউট, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান ডাকঘর, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, স্টেডিয়ামসহ একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি সংকীর্ণ হওয়ায় যানজট সর্বদা লেগে থাকে।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, "সড়কটির গুরুত্ব বিবেচনা করে যানজট নিরসনে ১২ ফিট প্রশস্তের সড়কটি ২৮ ফিটে উন্নীতকরণের কাজ শুরু  হয়েছে। এ লক্ষ্যে আজ বুধবার সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন