News71.com
 Bangladesh
 19 Oct 16, 06:07 PM
 302           
 0
 19 Oct 16, 06:07 PM

দেশের ডিজিটাল নিরাপত্তা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

দেশের ডিজিটাল নিরাপত্তা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ  দেশে ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল হুমকিও সৃষ্টি হচ্ছে। তাই এ খাতে ডিজিটাল নিরাপত্তা বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুড়িলে বসুন্ধারা কনভেনশন সিটিতে আজ  আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ উদ্বোধনকলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ডিজিটালাইজেশন যাতে দেশের জনগণের জন্য ক্ষতিকর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ডিজিটাল সিকিউরিটি-২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি। এক্ষেত্রে উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিলও প্রতিষ্ঠা করা হবে।

আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এবং এটুআই কর্মসূচি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের প্রতিপাদ্য নন স্টপ বাংলাদেশ। ২০১৮ সালে ১০০ কোটি এবং ২০২১ সালে ৫০০ কোটি ডলারের সফটওয়্যার রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ই-কমার্স এ বছরের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। বিশ্বায়নের ফলে ব্যবসার এই ধরনটি বর্তমানে অনেক জনপ্রিয়। বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো ই-কমার্সে প্রবেশ করেছে। ছোট থেকে বড় সব প্রতিষ্ঠানই এখন এই দিকে ঝুঁকছে। প্রদর্শনীতে এ বছর ই-কমার্সের ১১টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে ৭টি মিনি প্যাভিলিয়ন এবং ৪টি প্যাভিলিয়ন।

ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনীর সেরা আকর্ষণগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে সফটওয়্যার প্রদর্শনী। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবা দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হবে। প্রযুক্তি সেবা ও সফটওয়্যার রফতানি করে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ আয় করে ৩০০ মিলিয়ন ডলার। ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলার ও ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন