
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক স্কুলছাত্রীকে মাথায় কুপিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয় এক যুবক। গতকাল বিকালে চোরমদ্দম গ্রামে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান।
আহত তাহমিনা স্থানীয় মো. তফিজউদ্দিনের মেয়ে এবং রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি ইয়ারদৌস জানান, বিকালে তাহমিনার ঘরে ঢুকে অজ্ঞাত পরিচয় এক যুবক তাকে মাথার পেছনে কোপ দিয়ে পালিয়ে যায়।
ওসি বলেন, স্থানীয়দের কাছে শোনা গেছে এক বখাটে তাহমিনাকে উত্ত্যক্ত করলে সে তাকে থাপ্পর মেরেছিল। এ কারণে এ ঘটনা ঘটে ।