
নিউজ ডেস্কঃ দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জনের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘সবাই বলে পুরস্কার আমি পেয়েছি, আমি মনে করি, এ অর্জন বাংলাদেশের’।
আজ দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে কাজ শুরু করে। ফোন করলেও ১০টাকা, ধরলেও ১০ টাকা, মোবাইল ফোনের এই মনোফলি আমরা ভেঙ্গে দিই।