News71.com
 Bangladesh
 19 Oct 16, 01:32 PM
 313           
 0
 19 Oct 16, 01:32 PM

রূপগঞ্জে নদীতে ডুবে নারীর মৃত্যু।।

রূপগঞ্জে নদীতে ডুবে নারীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে ফাতেমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শীতলক্ষ্যা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা বেগম ওই এলাকার মৃত রকমত আলীর মেয়ে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, সকাল ৮টার দিকে শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে তলিয়ে যান ফাতেমা। এর ঘণ্টা দুই পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন