News71.com
 Bangladesh
 19 Oct 16, 01:30 PM
 291           
 0
 19 Oct 16, 01:30 PM

চট্টগ্রামে নাসির ও মহিউদ্দিন গ্রুপ মুখোমুখি

চট্টগ্রামে নাসির ও মহিউদ্দিন গ্রুপ মুখোমুখি

 

নিউজ ডেস্কঃ মহানগরীর আন্দরকিল্লা এলাকায় দ্বিতীয় দিনের মত ছাত্রলীগের দুগ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।

গতকাল  রাত ৯টার দিকে আ জ ম নাছির ও মহিউদ্দিন গ্রুপের মধ্যকার এ ঘটনায় পুরো আন্দরকিল্লা মোমিন রোড, চেরাগী পাহাড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাত ৯টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে মহিউদ্দিন সমর্থিত ৫০/৬০ জন অস্ত্রধারী ছাত্রলীগ কর্মী নাছিরের বাড়ির সামনে গিয়ে যানবাহন ভাঙচুর এবং ফাকা গুলি বর্ষণ করতে থাকে।

এ সময় নাছির সমর্থিত যুবলীগ- ছাত্রলীগ কর্মীরা মহিউদ্দিন গ্রুপকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। ঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

এর আগে সোমবারও একই সময় একই স্থানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন