News71.com
 Bangladesh
 19 Oct 16, 01:18 PM
 314           
 0
 19 Oct 16, 01:18 PM

জয়ের কাছেই শিখছি তথ্য প্রযুক্তি ।। প্রধানমন্ত্রী

জয়ের কাছেই শিখছি তথ্য প্রযুক্তি ।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে তথ্য প্রযুক্তিতে তার শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেছন, তার কাছেই প্রথম কম্পিউটার চালানো শিখেছি। আজও প্রতিনিয়ত শিখছি । ননস্টপ বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জনের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবাই বলে পুরস্কার আমি পেয়েছি, আমি মনে করি, এ অর্জন বাংলাদেশের। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামিলীগ সরকার ।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও আওয়ামিলীগ সরকার একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামিলীগ সরকার ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে কাজ শুরু করে। ফোন করলেও ১০টাকা, ধরলেও ১০ টাকা, মোবাইল ফোনের এই মনোফলি আমরা ভেঙ্গে দিই ।

প্রধান অতিথির বক্তৃতায় সজীব ওয়াজেদ জয় সম্প্রতি জাতিসংঘে আইসিটি ফর ডেভেলপমেন্ট আন্তর্জাতিক পুরস্কার অর্জনের কথা স্মরণ করে তিনি বলেন, মা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের কৃতিত্বে আমি গর্বিত। গতরাতেও আমি তার কাছ থেকে কিছু বিষয় শিখেছি। প্রতিনিয়তই শিখছি। উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত চলবে 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬'। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন