News71.com
 Bangladesh
 19 Oct 16, 10:44 AM
 321           
 0
 19 Oct 16, 10:44 AM

দিনাজপুরে অভিযান চালিয়ে  ১০ মাদক ব্যবসায়ী আটক ।।

দিনাজপুরে অভিযান চালিয়ে  ১০ মাদক ব্যবসায়ী আটক ।।

 

নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) মধ্যরাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত মোস্তাফিজুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজা ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সকালে তিনি আরো জানান, আটক ১০ জনের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন