News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:59 PM
 388           
 0
 18 Oct 16, 11:59 PM

জঙ্গী তামিমের ডিএনএ নমুনা নিয়ে গেছে কানাডা

জঙ্গী তামিমের ডিএনএ নমুনা নিয়ে গেছে কানাডা

নিউজ ডেস্কঃ আইনগতভাবে জঙ্গি নেতা তামিম চৌধুরীর লাশ শনাক্তের জন্য তাঁর ডিএনএ নমুনা নিয়ে গেছে কানাডা সরকারের একটি প্রতিনিধিদল। পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তামিমের বিষয়ে কানাডার পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘ছবি দেখে তারা তামিমকে শনাক্ত করেছে এবং আমাদের ধন্যবাদ জানিয়েছে। আইনগত শনাক্তকরণের (লিগ্যাল আইডেনটিফিকেশন) জন্য তারা ডিএনএ নিয়ে গেছে। সেখানে তার পরিবারের সঙ্গে হয়তো মিলিয়ে দেখবে।’

পুলিশ বলছে, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার সমন্বয়ক ও পরিকল্পনাকারী ছিলেন। ৪ অক্টোবর অনলাইনে প্রকাশিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাময়িকী রুমাইয়াহতে তামিমকে তাদের ‘বাংলার সামরিক ও গুপ্ত হামলার সাবেক প্রধান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে তামিম ও তাঁর দুই সহযোগী নিহত হন। তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন